সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং

বহুনির্বাচনী

১. অভ্র সফটওয়্যারের জন্য নির্বাচন করতে হবে

ক. Sutonny Mj                খ. Nikosh BAN

গ. Abro BAN               ঘ. Bangla Font

২. কত সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে?

ক. ১৯৯৮               খ. ১৯৯৯     গ. ২০০০     ঘ. ২০০১

৩. ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে নিচের কোনটির প্রয়োজনীয়তা বেড়ে গেছে?

ক. বাংলা টাইপিং ব্যবস্থা

খ. বাংলায় ওয়েবপেজ তৈরি করা

গ. সহজে বাংলা ব্যবহার

ঘ. অক্ষরগুলোর অবস্থান জানা

৪. Nikosh BAN ফন্টটি নির্বাচন করতে হয় কোন

সফটওয়্যারের জন্য?

ক. বিজয়            খ. অভ্র     গ. প্রবর্তনা     ঘ. লেখনী

৫. F12 কি চাপলে নিচের কোন সফটওয়্যারটি চালু হয়?

ক. বিজয়                                    খ. অভ্র

গ. লেখনী                                   ঘ. সুতন্নি

৬. ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে বাংলা লেখার জন্য প্রয়োজন

ক. সফটওয়্যার                খ. লেখনী

গ. গ্রাফিকস সফটওয়্যার                ঘ. বিজয়

৭. ২০০৭ সালে প্রবর্তিত হয় কোন সফটওয়্যার?

ক. বিজয়                                    খ. অভ্র

গ. লেখনী                                   ঘ. সুতন্নি

উত্তর

১. খ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. খ