চাকরি

দিশা

পদ ও যোগ্যতা : সিনিয়র ক্রেডিট অফিসার (গ্রেড-৩) পদে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। প্রশিক্ষণকাল ১ মাসে বেতন ১৫০০০ টাকা। প্রশিক্ষণকাল ৬ মাসে বেতন ১৭,৫০০ টাকা এবং স্থায়ীকরণে বেতন ২০,০০০ টাকা। ক্রেডিট অফিসার (গ্রেড-১) যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি। প্রশিক্ষণকাল ১ মাসে বেতন ১৪,০০০ টাকা। প্রশিক্ষণকাল ৬ মাসে বেতন ১৬,৫০০ টাকা এবং স্থায়ীকরণে বেতন ১৯,৩৬০ টাকা। ক্রেডিট অফিসার (গ্রেড-২) স্নাতক বা সমমান ডিগ্রি। প্রশিক্ষণকাল ১ মাসে বেতন ১৩,০০০ টাকা। প্রশিক্ষণকাল ৬ মাসে বেতন ১৫,৫০০ টাকা এবং স্থায়ীকরণে বেতন ১৮,৬৪০ টাকা। পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা; এই ঠিকানায় আবেদন পাঠানো যাবে ২০ ফেব্র“য়ারি ২০২২ পর্যন্ত। দরকারি তথ্য পাওয়া যাবে দিশার এই (www.disabd.org)ওয়েবসাইটে।

সূত্র : প্রথম আলো, ১ ফেব্রুয়ারি ২০২২, পৃষ্ঠা ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। ভূগোল ও পরিবেশ বিষয়ে উচ্চতর ডিগ্রি বা  পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী। সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ে বা গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ বছরের পাঠদানের বা গবেষণার অভিজ্ঞতা এবং স্বীকৃত মানের পত্রিকায় প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারী সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন জমা দেওয়া যাবে ২২ ফেব্রুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।

যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : সমকাল, ২০ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ১০

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : গবেষণা কর্মকর্তা ৫ জন। অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ক্যামেরা ম্যান ১ জন। ফটোগ্রাফিতে প্রশিক্ষণসহ স্নাতক পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী আর্টিস্ট ১ জন। শিল্পকলায় স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। গবেষণা অনুসন্ধানকারী ৩ জন। অর্থনীতি বা পরিসংখ্যানসহ ২টি ২য় বিভাগসহ স্নাতক পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। নিরীক্ষা সহকারী ৭ জন। ২টি ২য় বিভাগসহ বিকম পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ক্যাশিয়ার ১ জন। ২টি ২য় বিভাগসহ বিকম পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।(http://brdb.teletalk.com.bd)  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে(www.brdb.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ৫ কারওয়ান বাজার, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন