রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে দরিদ্র বয়স্ক পুরুষ রোগীদের প্রস্টেটজনিত প্রস্রাবের সমস্যার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম চলবে ৭ মার্চ পর্যন্ত।
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের ২য় তলায় রোগী বাছাই করে অপারেশনের জন্য ভর্তি করা হবে। রোগী বাছাই কার্যক্রম চলবে ৩ মার্চ পর্যন্ত। রোগীর পরীক্ষানিরীক্ষা এবং থাকা-খাওয়ার খরচ হাসপাতাল কর্র্তৃপক্ষ বহন করবে। রোগীকে শুধু ওষুধের খরচ বহন করতে হবে।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীন আসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। দরিদ্র রোগীরা যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য বিনামূল্যে বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়। মানবসেবার অংশ হিসেবে আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে প্রস্টেটজনিত প্রস্রাবের সমস্যার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র রোগীরা আদ্-দ্বীন হাসপাতালে এসে বিনামূল্যে এ সেবা নিতে পারবেন।’ বিজ্ঞপ্তি