ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইশতিয়াক মাহমুদ পাঠান নামের এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

প্রেমের সম্পর্কের বিচ্ছেদে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেঁচে নেন বলে  স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

জানা যায়, ইশতিয়াক মাহমুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টার পর কোনো এক সময় নিজ বাসায় বিষপান করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই রুশো।

আত্মহননকারী ইশতিয়াক মাহমুদ পাঠানের বাড়ি যশোরের আর এন রোডে। বাবা মৃত সৈয়দ আলী পাঠান ও মাতা সৈয়দা আমেনা বেগম।

ইশতিয়াকের চাচাতো ভাই রুশো জানান, ঘটনার পর রুমের দরজা ভেঙে তাকে বের করে আশঙ্কাজনক অবস্থায় প্রথম যশোর প্রিন্স হসপিটালে, তারপর যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও খারাপ হওয়ার পর হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।