বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ৬৮ জন। চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ৯৩ জন। ইউসিসিএ কর্মচারীদের জন্য স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
উপ-সহকারী প্রকৌশলী ২ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। প্রশিক্ষক ১ জন। এইচএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ২ বছর মেয়াদি ডিপ্লোমা সনদপ্রাপ্ত। বেতনক্রম: ৯৭০০-২৩৪৯০ টাকা।
ড্রাফটসম্যান ১ জন। ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেটসহ এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। অফসেট প্রিন্টিং অপারেটর ১ জন। অফসেট মেশিন চালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। প্রুফরিডার ১ জন। প্রুফ রিডিং-এর কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা।
টেলিফোন অপারেটর ২ জন। পিএবিএক্স পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইলেকট্রেশিয়ান ১ জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। স্টোরকিপার ১ জন। স্টোরকিপার হিসেবে ২ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। পাম্প চালক ১ জন। পানির পাম্প চালানো ও রক্ষণাবেক্ষণের কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ জেএসসি বা সমমানের পাস। বেতনক্রম: ৮৫০০-২০৫৭০ টাকা। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
(যঃঃঢ়://নৎফন.ঃবষবঃধষশ.পড়স.নফ) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (িি.িনৎফন.মড়া.নফ) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ৫ কারওয়ান বাজার, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬ এবং সমকাল, ৩১ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপক ১ জন। বেতন : জাতীয় বেতন স্কেল ৩য় গ্রেডে। ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বেতন: জাতীয় বেতন স্কেল ৪র্থ গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (http://cu.ac.bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ ফেব্রুয়ারি, ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সূত্র : কালের কণ্ঠ, ২৭ জানুয়ারি, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন