সংবাদ সম্মেলনে রিজভী

সরকারের বিদায়ের ক্ষণ গণনা চলছে

সরকারের বিদায়ের ক্ষণ গণনা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইতিমধ্যে গুম-খুন-অপহরণের উন্মাদ-উ™£ান্ত লীলার ধারাবাহিকতায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নিষেধাজ্ঞার কারণে ব্যবসা-বাণিজ্য আমদানি-রপ্তানিতে বিরূপ প্রভাব পড়া শুরু করেছে। এখন ক্ষণ গণনা চলছে নিশিরাতের সরকারের বিদায়ের।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিগত এক যুগের বেশি সময় ধরে বিনাভোটের অবৈধ সরকার গুম, খুন, অপহরণকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার রক্ষাকবজে পরিণত করেছে। আগে শুধু শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনী রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবকে। এরপর রাষ্ট্রীয় আরেকটি বাহিনী গোয়েন্দা পুলিশ ও পুলিশকেও গুম-অপহরণ-বন্দুকযুদ্ধে নামানো হয় গোটা দেশে। এখন সিআইডিকেও গুম-অপহরণে নামানো হয়েছে।