বিপিএল অষ্টম আসরের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
একাদশে এক পরিবর্তন এনেছে বরিশাল। জিয়াউর রহমানের পরিবর্তে জায়গা পেয়েছেন সৈকত আলী। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা।
এর আগে বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ১০ রানে হেরেছিল কুমিল্লা। এবারের আসরে দু’দল মুখোমুখি হয়েছে তিনবার। তার মধ্যে প্রথম ম্যাচ কুমিল্লা জিতলেও পরের দুই ম্যাচ জিতে নেয় বরিশাল।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, শফিকুর ইসলাম, মেহেদি হাসান রানা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী, ফাফ ডু প্লেসি।