বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে চাকরি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮টি পদে মোট ৭৮ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: প্রশিক্ষক (প্রশাসন)- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ/এমপিএ ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সংগঠন ও ব্যবস্থাপনা অফিসার- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ/এমপিএ ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক- ০৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী হিসাব নিয়ন্ত্রক- ০৫টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য /ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী নিয়ন্ত্রক (অডিট)- ০৪টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য /ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রকৌশলী- ২৬টি।

শিক্ষাগত যোগ্যতা: কৃষি/পানি সম্পদ/তড়িৎ/যান্ত্রিক/সিভিল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী- ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ/যান্ত্রিক/সিভিল/পাওয়ার/সার্ভে প্রকৌশলে ডিপ্লোমা।

বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।

পদের নাম: উপসহকারী পরিচালক- ০৭টি।

শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা।

বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।

আবেদন শুরুর সময়: ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।