ইস্টার্ন ইউনিভার্সিটিতে আইটিইই প্রশিক্ষণ কোর্স শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আইটিইই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য উন্নত দেশের তথ্যপ্রযুক্তি বাজারের উপযোগী করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’ বিষয়ে উক্ত প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছে।’

প্রশিক্ষণ কোর্স সমন্বয় করছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান।

৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় ৬০ ঘণ্টার এই প্রশিক্ষণ কোর্সের ক্লাস নেবেন ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসই, বাণিজ্য ও আইন বিভাগের মেধাবী শিক্ষকেরা। বিজ্ঞপ্তি