মাগুরায় শপথগ্রহণ শেষে তিন ইউপি সদস্য গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে নির্বাচিত ৩ ইউপি সদস্য শপথ নেওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়। তাদের নামে থানায় বিভিন্ন সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে বলে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে।

গতকাল শনিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের বাইরে বের হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেনÑ শ্রীপুর উপজেলা ২ নম্বর আমলসার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ফরুক হসেন, ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএম শিহাব বিশ্বাস ও ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান ম-ল। এদের সবাই চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।