বিএনপি থেকে বহিষ্কার সাবেক এমপি আখতারুজ্জামান

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ‘৫’ এর ‘গ’ ধারা মোতাবেক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আখতারুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।’

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন।