দুদ‌কের শরীফকে চাকরিচ্যুতির প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুদ‌কের উপসহকারী পরিচালক শ‌রীফ উদ্দীনকে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির সাবেক ওই ছাত্রকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ক্যাম্পাসের জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ-মানববন্ধন এবং সমাবেশ করেছে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ, এনএসভিএম অনুষদের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রেজোয়ানা হিমেল, হাসান ইকবাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে শরীফ উদ্দীনকে চাকরিতে পুনর্বহাল এবং তাকে চাকরিচ্যুত করার কুশীলবদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় পরিবার এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।