ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আইজিপি বেনজীর আহমেদ।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আইজিপি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

অন্যান্য জাতীয় অনুষ্ঠানের মতো এবারের কর্মসূচিও কোভিড-১৯ মহামারির কারণে সীমিত আকারে পালন করা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয়  শহীদ মিনারেও উপস্থিতি ছিল কম এবং সীমিত। মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায়  রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে সবাই ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।