অবসরের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার ইচ্ছের কথা প্রকাশ করলেন পিএসজি তারকা নেইমার।
কখনো যুক্তরাষ্ট্রে খেলা হয়নি তার। তবে উত্তর আমেরিকার ফুটবল তাকে খুব টানে। তাই সেখানে খেলার অভিজ্ঞতা নিতে চান।
প্যারিসের ক্লাবটি সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টারের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
দ্য ফেনোমেনোস পডকাস্টে নেইমার বলেন, ‘আমি জানি না আর ব্রাজিলে (লিগ) খেলব কিনা। এ নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। আমি আসলে যুক্তরাষ্ট্রে খেলতে চাই। এক মৌসুমের জন্য হলেও আমি সেখানে খেলতে চাই।’
এমএলএস তাকে আলাদা করে টানে কিনা এমন প্রশ্নের উত্তরে রসিকতা করেন নেইমার। বলেন, ‘প্রথমত তাদের মৌসুম ছোট। তাই সেখানে তিন মাসের ছুটি পাব।’
নেইমার বলেছেন, কবে অবসর নেবেন তা এখনো ঠিক করেননি। তবে পিএসজিতে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ না পর্যন্ত যে খেলবেন এটা নিশ্চিত।