সংবাদ সম্মেলনে রিজভী

জাতিকে নিস্তেজ করতে সর্বশক্তি নিয়োগ সরকারের

জাতিকে নিষ্প্রাণ-নিস্তেজ করার জন্য আওয়ামী লীগ সরকার সর্বশক্তি নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভাষাশহীদ দিবসেও দানব বাহিনীর নারকীয় তাণ্ডব অব্যাহত আছে। ননসেন্স বক্তৃতায় অপরাজেয় আওয়ামী মন্ত্রী ও নেতাদের আশকারাতেই যুবলীগ-ছাত্রলীগ নামধারী রক্তপিপাসু দল সৃষ্টি করা হয়েছে।’

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ২০ জনের অধিক আহত হন।’