বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আফসার আলী খান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আফসার আলী খান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে ৪ দিন পর মঙ্গলবার সকাল ৭টার দিকে কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্পের কাছে একটি খাল থেকে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।
তিনি জানান, আফসার আলী খান স্ত্রীর সাথে প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি।
এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রী ফের তাকে খুঁজতে যায়।
এ সময় তাকে না পেয়ে ডাক-চিৎকার দেন ওই নারী। বৃদ্ধ ব্যক্তি নদীতে নিখোঁজ হয় এমন সংবাদ আমারা পাওয়া সাথে আমাদের কোষ্টগার্ড এর সদস্যদের একটি টিম ঘটনাস্থালে পৌঁছালে ৪ দিন পযর্ন্ত খোঁজাখুঁজি করার পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্পের সংলগ্ন একটি খাল থেকে বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।