নবম অধ্যায় : ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন
বহুনির্বাচনী
১. ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রাজা রামমোহন রায় ঘ. হাজী শরীয়তুল্লাহ
২. ফকির-সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ, কারণ ইংরেজরা
i. ইংরেজরা তাদের ডাকাত-দস্যু মনে করত
ii. তীর্থস্থান দর্শনের ওপর করারোপ করত
iii. তাদের চলাফেরায় বাধার সৃষ্টি করত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সচেতন ও ধর্মীয় সুশিক্ষিত লোকের অভাবে রসুলপুর গ্রামের লোকজন নানা রকম কুসংস্কার ও অনৈতিক রীতিনীতিতে অভ্যস্ত হয়ে পড়ে। কুসংস্কারাচ্ছন্ন এ অঞ্চলের মানুষদের সঠিক পথের সন্ধান দিতে এগিয়ে আসেন আবদুল্লাহ নামের এক সচেতন ব্যক্তি।
৩. কোন ব্যক্তির জীবনের শিক্ষা কাজে লাগিয়ে আবদুল্লাহ কুসংস্কারমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসেন?
ক. হাজী শরীয়তুল্লাহ খ. দুদু মিয়া
গ. তিতুমীর ঘ. গোলাম মাসুম
৪. ওই ব্যক্তির আন্দোলনের ধরন ছিল
i. সামাজিক ii. ধর্মীয় iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. সুফি ও দরবেশদের ক্ষেত্রে মিল রয়েছে
i. যথেষ্ট প্রভাবশালী ii. ধর্মশাস্ত্রে সুপ-িত
iii. আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বেগম রোকেয়া কখন কোন তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৮ ডিসেম্বর ১৯৮০ খ. ৮ ডিসেম্বর ১৯৮১
গ. ৮ মার্চ ১৯৮০ ঘ. ৮ মার্চ ১৯৮১
৭. সৈয়দ আমীর আলী কোথা থেকে ব্যারিস্টারি পাস করেন?
ক. ভারত খ. লন্ডন গ. আমেরিকা ঘ. ফ্রান্স
৮. নওয়াব আবদুুল লতিফ কোথায় কখন জন্মগ্রহণ করেন?
ক. ১৮২৬ খ্রিস্টাব্দে ভোলা খ. ১৮২৭ খ্রিস্টাব্দে ফরিদপুর
গ. ১৮২৮ খ্রিস্টাব্দে ফরিদপুর ঘ. ১৮৩০ খ্রিস্টাব্দে রংপুর
৯. দয়ার সাগর কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. হাজী মুহম্মদ মুহসীনের খ. বেগম রোকেয়ার
গ. রাজা রামমোহন রায়ের ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আবদুল্লাহ সরকার এলাকার অর্থশালী হলেও তার জীবনযাত্রা সাধারণ মানের। তিনি তার সম্পদ এলাকার দরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ নানা জনহিতকর কাজে দান করেন।
১০. উদ্দীপকের আবদুল্লাহ সরকারের সঙ্গে পঠিত বইয়ের কোন মনীষীর সঙ্গে মিল রয়েছে?
ক. হাজী মুহম্মদ মুহসীনের খ. বেগম রোকেয়ার
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘ. রাজা রামমোহন রায়ের
১১. ওই মনীষী
i. ১৭৩২ খ্রি. হুগলিতে জন্মগ্রহণ করেন
ii. ১৮০৬ খ্রি. একটি ফান্ড গঠন করে সমস্ত সম্পত্তি দান করেন
iii. তিনি সাতাশ বছর আরব, মিসর, পারস্য ভ্রমণ করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. গ, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ