শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিখোঁজ আ.লীগ নেতা

রংপুর  মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ছাদেক আলী (৮০) গত সোমবার শহীদ মিনারে ফুল দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তিনি রংপুর মহানগরীর তাজহাট নাজির দিগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ছাদেক আলীর ছেলে রনী জানান, তার বাবা ছাদেক আলী শহীদ দিবসের প্রথম প্রহরে রংপুর শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে বাসায় ফেরেননি।