জাদরান-শাহ’র জুটি ভাঙলেন শরীফুল

শুরুতে রহমতউল্লাহ গুরবাজকে হারালেও ইব্রাহিম জাদরান ও রহমাত শাহ’র ব্যাটে সামলে উঠে আফগানিস্তান। তবে সেই জুটি বেশিদূর এগোতে দিলেন না শরীফুল ইসলাম।

ড্রাইভ করতে গিয়ে স্লিপে ইয়াসির আলীর হাতে বন্দী হন জাদরান (১৯)। এর আগে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ওপেনার-উইকেটরক্ষক গুরবাজ (৭) ফেরেন তামিম ইকবালের হাতে বন্দী হয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করেছ আফগানিস্তান। ব্যাটিংয়ে আছেন রহমত শাহ (২৩) ও অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি (০)।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ম্যাচটি শুরু হয় বুধবার বেলা ১১টায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলীর।