প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইয়ামাহা রাইডার্স ক্লাবও এ উপলক্ষে আয়োজন করে বহুমুখী কার্যক্রম।
কার্যক্রমের অংশ হিসেবে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ঢাকাসহ সারা দেশের সব শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া ঢাকার ইয়ামাহার শোরুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুরে আয়োজন করা হয় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা'। যেখানে পথশিশুরা রং-তুলির আঁচড়ে রাঙিয়েছে ক্যানভাস।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করেন ইয়ামাহা মোটরসাকেলস বাংলাদেশের কর্মকর্তা এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।