নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিপিসি'র রজতজয়ন্তী উদযাপন

বুধবার ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসভা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব আইটিও নাওকি। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঢাকার প্রধান প্রতিনিধি জনাব ইউহো হায়াকাওয়া এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম এবং বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদসহ অনেকে।