সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতি বছরের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করেছে।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিম।

এ সময় অনলাইনে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।