দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে অপসারণ বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
আবেদনে দুদক চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে।