৪৬৩ কোটি টাকা পাচার

অ্যাপল গ্লোবালটেলের এমডির বিরুদ্ধে মামলা

৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা পাচারের অভিযোগে অ্যাপল গ্লোবালটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্র এ তথ্য জানায়।