গোপালগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে ছয় বছর আগে গৃহবধূ জাকিয়া বেগম হত্যাকে হত্যার ঘটনায় তার স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ মামলার রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, নিশানের ভাই এহসান সুশান, ভগ্নিপতি হাসান শেখ ও তাদের কর্মচারী আনিছুর রহমান।

এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজহীবী আবু আবদুল্লাহ ভূঞা জানান, সর্বোচ্চ সাজার পাশাপাশি মোর্শেদায়ান নিশানকে পাঁচ লাখ এবং বাকি তিন আসামিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মোর্শেদায়ান নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে পলাতক। অন্য তিন আসামি কারাগারে রয়েছেন।