নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

নবম অধ্যায় : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়

বহুনির্বাচনী

১. জনসংখ্যা পুনর্বণ্টনের মাধ্যমে

i. বেকার সমস্যা প্রকট হবে

ii. জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে

iii. জীবনযাত্রার মানের উন্নয়ন হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

২. বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি

i. সামাজিক উন্নয়নের জন্য

ii. রাজনৈতিক উন্নয়নের জন্য

iii. অর্থনৈতিক উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বুলবুল হোসেনের কোনো অক্ষর জ্ঞান নেই। তাই ঠগবাজ ও প্রতারকরা তার সঙ্গে সহজেই প্রতারণা করে। সে সমাজের খারাপ লোকদের চিনতে ও চিহ্নিত করতে পারে না।

৩. বুলবুল কোন ধরনের সমস্যায় আক্রান্ত?

ক. নিরক্ষরতা                   খ. দারিদ্র্য

গ. সামাজিক অনিয়ম                     ঘ. বেকারত্ব

৪. বুলবুল যে সমস্যায় আক্রান্ত তা ক্ষতিকর

i. রাষ্ট্রের জন্য                

ii. সমাজের জন্য

iii. ব্যক্তির জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

৫. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন

i. খাদ্যের উৎপাদন বৃদ্ধি              

ii. ক্রয়ক্ষমতা বৃদ্ধি

iii. সাহায্য বা অনুদান বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

৬. খাদ্য নিরাপত্তাহীনতার কারণ হলো

i. শস্য জাতীয় খাবারের ওপর কম নির্ভরতা

ii. জনগণের স্বল্প আয়

iii. কম উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

গণি মিয়ার বাড়ি মেঘনার পাড়। বর্তমানে মেঘনাকে কেন্দ্র করে বিভিন্ন অপরিকল্পিত কলকারখানা গড়ে উঠেছে। এসব কলকারখানার বর্জ্য পদার্থ নদীর পানিতে মিশে  নদীর পানি দূষিত হচ্ছে। অন্যদিকে চাষিরা জমিতে কীটনাশক, সার ইত্যাদি ব্যবহারের কারণেও নদীর পানি দূষিত হচ্ছে।

৭. গণি মিয়ার এলাকায় বর্তমান পরিস্থিতি কোন বিষয়টিকে ইঙ্গিত করে?

ক. সভ্যতার অবক্ষয়                      খ. পরিবেশগত দুর্যোগ

গ. সামাজিক অবক্ষয়                     ঘ. বায়ু দূষণ

৮. গণি মিয়ার এলাকায় পরিবেশ দূষণের ফলে কী ঘটতে পারে?

ক. জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে

খ. সভ্যতার অবক্ষয় হতে পারে

গ. সংস্কৃতির ক্ষতি হতে পারে

ঘ. মানুষের আচরণগত বৈসাদৃশ্য দেখা দিতে পারে

৯. পরিবেশগত দিক থেকে যেসব কারণে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে

i. সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি

ii. বনাঞ্চল বৃদ্ধি

iii. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১. খ, ২.  গ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ