মোংলায় রেলের ডিজি

মোংলা-খুলনা রেললাইনের কাজ শেষ হবে ডিসেম্বরে

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, মোংলা-খুলনা রেললাইন নির্মাণ প্রকল্পের সার্বিক ভৌত অবকাঠামোর কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যেকোনো দিন চালু করে দেওয়া হবে এ রেললাইন।

গতকাল শনিবার বিকেলে মোংলা-খুলনা রেললাইন প্রকল্প পরিদর্শনে এসে এ কথা বলেন রেলের ডিজি। তিনি চলমান কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন হয়। জমি অধিগ্রহণ, রেললাইন ও রেলসেতু নির্মাণসহ প্রকল্পের ব্যয় ধরা হয় ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা।