ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার সেনারা ওই শহরে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
বিবিসি জানায়, তাদের যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেন সেনাবাহিনীর একটি অংশ একটি দেয়ালের আড়ালে থেকে লড়াই করে যাচ্ছে। ভিডিওতে এক ইউক্রেনীয় সেনাকে মিসাইল ছুড়তে দেখা যায়।
উল্লেখ্য, নিরাপত্তা ব্যবস্থায় সমস্যা তৈরি হয় এমন কারণ দেখিয়ে ২০১৯ সাল থেকে রাশিয়ার সেনাদের স্মার্টফোন ব্যবহার নিষেধ।
রবিবার রাশয়া-ইউক্রেন যুদ্ধের ছড়িয়ে পড়া ভিডিওটি কোনো ইউক্রেনীয় কোনো সেনার ধারণ করা বলে বিবিসি জানিয়েছে। এ ভিডিওর মধ্য দিয়ে মাঠের যুদ্ধ কেমন চলছে তার একটি ধারণা পাওয়া যায়।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখলে নিয়েছে রাশিয়া। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। আজ রবিবার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা। তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।
এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।