ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে আলহাজ আনোয়ার হোসেন হাই ডিপেন্ডেন্সি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। ৬৯ লাখ টাকারও বেশি ব্যয়ে বাংলাদেশ ফাইন্যান্সের অর্থায়নে ১০ বেডের এইচডিইউ ইউনিটটি উদ্বোধন করা হয়। ঢাকার জনসন রোডে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এইচডিইউ ইউনিটের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ, গ্রুপ নির্বাহী পরিচালক হোসেন আখতার, আলহাজ আনোয়ার হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহবুবুল হক, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ শামসুর রহমান, ব্যবস্থাপনা বোর্ডের পরিচালক ও সদস্য সচিব অধ্যাপক ব্রি. জে. (অব) ডাক্তার ইফফাত আরা, ব্যবস্থাপনা বোর্ডের সদস্য জিন্নাতুল বাকিয়া এমপিসহ বোর্ডের অন্যান্যরা। বিজ্ঞপ্তি