পল্লবীতে জাহিদ খুন দুই গ্রুপের দ্বন্দ্বে

রাজধানীর পল্লবীতে মাছ ব্যবসায়ী জাহিদের (২৫) খুনের ঘটনায় র‌্যাব ৪ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা শিকার করেছে জানিয়ে র‌্যাব বলেছে, এলাকার সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও মাদক কারবার নিয়ে ঝগড়ার জের ধরে জাহিদ খুন হয়েছেন। গতকাল রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক। গত শনিবার থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত রাজধানীর পল্লবী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন মো. ইফরান ওরফে ডামরু (২৪), মো. ডলার হোসেন ওরফে ডলার (২৫), মো. রাজা হোসেন (২২) ও মো. কোরবান (২৫)।

গত ২২ ফেব্রুয়ারি পল্লবীর সি-ব্লকে অবস্থিত কাঁচাবাজারের পেঁয়াজপট্টি এলাকায় খুন হন জাহিদ। তিনি বেনারসি পল্লী এলাকায় পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।