বিপিএলের ফর্মটা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আনতে পারলেন না তামিম ইকবাল। আবারও ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের অধিনায়ক।
এবারও তিনি উইকেট উপহার দিলেন ফজলহক ফারুকিকে। এর আগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে আফগান পেসারের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম। যেখানে তার রান যথাক্রমে ৮ ও ১২।
টাইগার ওপেনারকে এবার বোল্ড করলেন ফারুকি। ২৫ বলে ১ চারে ১১ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার লিটন দাস (২৯) ও সাকিব আল হাসান (৯)।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।