ওপেনিং জুটিতে ফিফটি পার আফগানদের, চাপে বাংলাদেশ

ওপেনিং জুটিতে দলীয় ফিফটি পার করে ফেলেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের দরকার আর ১৩০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারে বিনা উইকেটে ৬৩ রান করেছে আফগানরা। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ (৩২) ও রিয়াজ হাসান (৩০)।

এর আগে ৪৬.৫ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার লিটন দাস।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।