নতুনধরা এসেটস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের প্রথম প্রফেশনাল রিয়েল এস্টেট ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. সাদী-উজ-জামান ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।
সম্প্রতি তিনি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-প্যারিস, ফ্রান্স কর্তৃক প্রফেশনাল ডক্টরেট ইন রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের এই ডিগ্রি অর্জন করেন।
ব্যাংককের রেনেসাঁ হোটেলে ডক্টরাল কনভোকেশনে এই সম্মাননা তুলে দেন ইউনিভার্সিটির প্রতিনিধিরা। বাংলাদেশে মো. সাদী-উজ-জামান প্রথম ব্যক্তি, যিনি রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের ওপর প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট অর্জন করলেন।