নতুন ধারাবাহিকে নাম ভূমিকায় বড়দা মিঠু

বাংলা নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ বড়দা মিঠু। তার প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু। তবে অভিনয়ের দুনিয়ায় সবাই ভালোবেসে তাকে বড়দা মিঠু নামে ডাকেন। বৈচিত্র্যময় অভিনয় কারিশমা দেখিয়ে তিনি ভালোবাসা পেয়েছেন দর্শকেরও। ছোট-বড় দুই পর্দায়ই তিনি সমান সাবলীল। সম্প্রতি তিনি নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করলেন। যেটির নাম ভূমিকায় তাকে দেখা যাবে। নাটকটির নাম ‘মহাজন’। এটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। টিপু আলম মিলনের রচনায় নাটকটি বৈশাখী টিভির জন্য নির্মিত হয়েছে।

বড়দা মিঠু বলেন, এখানে আমার চরিত্র হচ্ছে মহাজনের। যে কিনা অত্যাচারী ও সুদখোর যে কিনা মানুষের সাথে খারাপ আচরণ করে থাকে। এরকমই একটি নাম ভূমিকায় কাজ করছি। আশা করছি দর্শক এটির মাধ্যমে নতুন কিছু পাবে।’

এ ছাড়া তার অনেক ধারাবাহিকের কাজ চলছে। যেমন- জমিদার বাড়ি, শান্তি মলম ১০ টাকা, অদলবদল ও বকুলপুর সহ ধারাবাহিক নাটকে।

এদিকে, নাটকের পাশাপাশি বড় পর্দায়ও মিঠুর বিচরণ অব্যাহত। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘মোনা’ শিরোনামের নতুন এক সিনেমায়। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এছাড়া মেহেদীর শেষ বাজিতেও কাজ করবেন। এদিকে মুক্তি প্রাপ্ত মধ্যে যেমন- নদীর জ্বলে শাপলা ভাসে’সহ কয়েকটি সিনেমা। ওয়েব সিরিজ মানুষ হলো অমানুষ।