ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পার্মার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। চুক্তির এই মেয়াদ শেষ হলে বুফনের বয়স দাঁড়াবে ৪৬!
বিশ্বকাপজয়ী বুফনের বয়স এখন ৪৪। গত গ্রীষ্মে সিরি ‘বি’ এর ক্লাব পার্মাতে যোগ দেন দুই বছরের চুক্তিতে।
জুভেন্তাসের হয়ে ১০টি সিরি ‘এ’ শিরোপা জিতেছেন বুফন। ইতালির শীর্ষ লিগে খেলেছেন রেকর্ড ৬৫৭ ম্যাচ।
১৯৯৫ সালের নভেম্বরে এই পার্মার হয়েই বুফনের সিরি ‘এ’ অভিষেক হয়েছিল। চলতি মৌসুমে পার্মার হয়ে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছেন তিনি।
২৬ ম্যাচ শেষে সিরি ‘বি’ প্রতিযোগিতায় ২০ দলের মধ্যে ১৩তম স্থানে আছে পার্মা।
ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার দিনে বুফন বলেন, ‘আমার এবং আমার পরিবারের জন্য এটা দারুণ একটা দিন। আমি মনে করি এই শহর এবং সকল দর্শকেরা খুশি হবেন।’