সিএনজি স্টেশন বন্ধের সময় আরও এক ঘণ্টা বাড়ল

গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে ‘পিক আওয়ারে’ দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরও এক ঘণ্টা বাড়িয়েছে সরকার।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার এক জরুরি বার্তায় বলা হয়েছে, সারাদেশে সব সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে মঙ্গলবার থেকেই।

এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হত। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরও এক ঘণ্টা বাড়ল।