প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে।
তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে ‘স্বৈরশাসকেরা যদি তাদের আগ্রাসনের জন্য মূল্য না দেয়, তাহলে তারা আরও চরম বিশৃঙ্খলার কারণ হয়ে উঠে’।
স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ভাষণের তিনি ইউক্রেনে ‘পূর্বপরিকল্পিত ও অনর্থক’ হামলার জন্য রাশিয়ার নিন্দা করেন।
তিনি বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ এক জোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ‘পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম’।