কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১০টি ডিভিশন ও ৫ টি স্বতন্ত্র ব্রিগেড এবং লজিস্টিক এরিয়াসহ মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।
এতে ৭ স্বতন্ত্র ব্রিগেড পদাতিক ডিভিশন ২১.৪৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন ২০.৯৭ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
বুধবার সকালে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফায়ারিং প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশনের কর্পোরাল আবদুল আলিম শ্রেষ্ঠ ফায়ারার, ১১ পদাতিক ডিভিশনের সৈনিক মো. তুহিন মিয়া ও ক্যাপ্টেন সৈয়দা রাফিসা জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হোন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ সেনাসদর এবং সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।