সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাসাবাড়িতে নেওয়া পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল বুধবার দিনব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার জিরাবো ঋষিপাড়ার দেওয়ান বাড়ি এলাকায় এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম। তিনি জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। এ ছাড়া বৈধ সংযোগ ব্যবহারকারীদের বকেয়া গ্যাস ভাড়া উত্তোলনের জন্য বুথ বসানো হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের উপব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল প্রমুখ।