মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অবিলম্বে এই রক্তপাত বন্ধ করার’ এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ‘মিডিয়ার স্বাধীনতা এবং সত্যের উপর সম্পূর্ণ আক্রমণ’ শুরু করার অভিযোগও করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, স্বাধীন সংবাদ মাধ্যমগুলোকে ইউক্রেনে রাশিয়ার হামলা সম্পর্কে তথ্য প্রচার করতে দিচ্ছে না রাশিয়া।
এছাড়া টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাশিয়ার নাগরিকদেরকে সত্য জানতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। যার ফলে লাখ লাখ রাশিয়ান স্বাধীনভাবে তথ্য জানতে এবং বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন না।
রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আক্রমণ জোরদার করার ফলে যখন ক্রমবর্ধমান সংখ্যায় বেসামরিক লোক মারা যাচ্ছে এবং দশ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে তখন এই আহ্বান জানালো যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন...
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ৭ দিনে যা ঘটেছে
কিয়েভের বাসিন্দাদের চলে যেতে বলছে রাশিয়া
থমকে গেছে রুশ সেনা বহর, দাবি যুক্তরাষ্ট্রের
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী