মাদকসহ ওয়ার্ড কাউন্সিলরের ছেলে গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্পের সামনে ৭৫ পিস ইয়াবা ও ১১ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ পায়। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, বুধবার মাদকসহ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছি। তিনি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে। জামাল মোস্তফা আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন। এখন আওয়ামী লীগ করেন।