রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার মতো।
তিনি বলেন, মস্কোর প্রয়োজন ইউক্রেনের পূর্বে রুশ ভাষাভাষীদের পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষা করা।
নারী ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন রাশিয়া চায় ইউক্রেনকে 'অসামরিকীকরণ' করা হোক, এবং তারা নিরপেক্ষতা বজায় থাকুক।
তিনি আরো বলেন, রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই। আমাদের এমন পরিস্থিতি নেই এবং আমি আশা করি আমাদের এমন পরিস্থিতি তৈরি হবে না।
পুতিন সামরিক আইন ঘোষণার পরিকল্পনা করছেন, এমন গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পুতিন এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশেষ জরুরী অবস্থা বড় ধরনের বাহ্যিক আগ্রাসনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে রাশিয়ার এমন আশঙ্কা নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যে কোনো দেশ ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন আরোপ করতে চাইলে মস্কোর বিরোধিতায় প্রবেশ করেছে বলে বিবেচনা করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয় পুতিন বলেছে, নো-ফ্লাই জোন আরোপ করলে শুধু ইউরোপের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।
খবর বিবিসি ও গার্ডিয়ান।