জার্মানিতে রাশিয়ার নাগরিকদের হুমকি দেওয়ার অভিযোগ

জমার্নির বার্লিনে অবস্থিত রাশিয়ান দূতাবাস থেকে অভিযোগ করা হয়েছে, সেখানে বসবাসরত রাশিয়ার নাগরিকদের হুমকি দেওয়া হচ্ছে।খ খবর: আল জাজিরা। 

রাশিয়ান দূতাবাস জানায়, তারা জার্মানিতে রাশিয়ানদের কাছ থেকে তিন দিনে কয়েক শ অভিযোগ পেয়েছে যে তাদের হুমকিমূলক বার্তা দেওয়া হচ্ছে।

দূতাবাস এক বিবৃতিতে জানায়, জার্মানিতে বসবাসরত আমাদের নাগরিক ও রাশান ভাষীদের প্রতি বৈষম্য ও অধিকার লঙ্ঘনের যেসব বিষয় আমরা জানতে পেরেছি তা অগ্রহণযোগ্য।