আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ সেøাগানে ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ ২০২২। গতকাল শনিবার উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় ডেনিস গ্যানসেল পরিচালিত জার্মান চলচ্চিত্র ‘জিম বাটন অ্যান্ড দ্যা ওয়াইল্ড ১৩’।

বিকেলে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অনলাইনে যুক্ত হন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় ৪টি প্রদর্শনী হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের উৎসব ঢাকার ১টি ভেন্যুতে প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য নেই।