নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৫ সাংবাদিক। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল থানায় এ ডিজি করা হয়। একই সঙ্গে প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকরা।
ত্রিশাল থানার ডিউটি অফিসার এফ এম তানভীর আলম জানান, জিডি (নং-১৮৯) গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিজি করা সাংবাদিকরা হলেন দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি নিহার সরকার অংকুর, আমার সংবাদের হাবিবউল্লাহ বেলালি, যায়যায়দিনের বায়েজিদ হাসান, খোলা কাগজের তিতলি দাস, একুশে টিভি অনলাইনের আশিক আরেফিন, দৈনিক সময়ের আলোর আশিকুর রহমান, বাংলা ভিশন অনলাইনের জিসাদুজ্জামান জিসান, বাংলা ট্রিবিউনের মো. ওয়াহিদুল ইসলাম, দৈনিক অধিকারের সরকার আব্দুল্লাহ তুহিন, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান ও নওশাদ, প্রেস ক্লাবের সদস্য সিফাত শাহরিয়ার প্রিয়ান, নওয়াব শওকত জাহান কিবরিয়া, শর্মিষ্ঠা ভট্টাচার্য ও ফজলুল হক পাভেল।