ইউক্রেনের যুদ্ধ নিয়ে অভিন্ন লক্ষ্য ঘোষণা জার্মানি-ইসরায়েলের

‘যত সম্ভব শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করার অভিন্ন লক্ষ্য’ নিয়ে এগোচ্ছে জার্মানি ও ইসরায়েল।

এক বিবৃতিতে এই খবর জানা গেছে বলে উল্লেখ করেছে সিএনএন।

বার্লিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের বৈঠকের পর জার্মান সরকার রবিবার ভোরে একটি বিবৃতি জারি করেছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রেটের জানান, শনিবার মস্কোতে বেনেট ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার ফলাফল ছিল তাদের দেড় ঘণ্টার বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দু।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে হেবেস্ট্রেট বলেছেন, জার্মানি ও ইসরায়েলের নেতারা ঘনিষ্ঠ যোগাযোগে রাখতে সম্মত হয়েছেন।  

যত শিগগিরই সম্ভব ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানো একটি সাধারণ লক্ষ্য নিয়ে তারা এগোবেন বলে জানান।

আরও বলা হয়, তাদের পুরো সামর্থ্য দিয়ে এই লক্ষ্যে পৌঁছাতে কাজ করবেন।