টমাস মুলারের কাজ গোল করে দলকে জেতানো। কিন্তু এবার উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন জার্মান ফরোয়ার্ড।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় মুলারের আত্মঘাতি গোলে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।
কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় ১৮তম মিনিটে নিকলাস সুলের গোলে পিছিয়ে পড়ে লেভারকুজেন। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ৯ মিনিট বাকি থাকতে কেরেম ডেমিরবের ফ্রি-কিক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন মুলার।
শেষ পর্যন্ত আর কেউ গোলের দেখা পায়নি। বুন্দেসলিগার চলতি মৌসুমে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫০। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে লেভারকুজেন।