পাবনায় দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পাবনায় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভায় জেলার সংবাদকর্মীদের পাশাপাশি জেলার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রেস ক্লাব সহ সভাপতি শহিদুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ সম্পাদক তপু আহমেদ, সাবেক সম্পাদক আহমেদ উল হক, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা শাখার সম্পাদক জহুরুল ইসলাম, স্থানীয় দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, মাত্র তিন বছরেই দেশ রূপান্তর সারা দেশে পাঠকপ্রিয় হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠতার পাশাপাশি সংবাদ প্রকাশে সত্যিকারের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

বক্তারা দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।