জামালপুরে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহরের তমালতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জামালপুর জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, যায়যায়দিনের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, খুব অল্প সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে দেশ রূপান্তর।

আগামীতে দেশ রূপান্তর আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিরা সবাইকে নিয়ে কেক কেটে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।