পটুয়াখালীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার বেলা এগারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উৎসবমুখর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের দুমকি প্রতিনিধি মজিবুর রহমান।

দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার।

প্রধান বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহসীন পারভেজ, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন দোলন ঢালী।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এর আগে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাতা রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, প্রকাশক মাহির আলী খাঁন রাতুল এবং সম্পাদক অমিত হাবিবের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা এবং পত্রিকার উন্নতি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাওলানা ফোরকানুল ইসলাম। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।